
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত।
জাতিসংঘে প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশের’ অগ্রযাত্রার বার্তা তুলে ধরবেন উল্লেখ করে তিনি বলেন, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
মক্কা চুক্তিতে যুক্ত হওয়া, জ্বালানি খাতের সংকট, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা এবং মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতেই এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


