সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতির পিতার সমাধীতে মোল্লাহাটের ইউপি চেয়ারম্যানদের শ্রদ্ধা নিবেদন | চ্যানেল খুলনা

জাতির পিতার সমাধীতে মোল্লাহাটের ইউপি চেয়ারম্যানদের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মোল্লাহাট উপজেলার নবনির্বাচিত ৬’টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ।
বুধবার দুপুরে তারা পৃথকভাবে জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করেন তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শহীদ মেহফুজ রচা, উদয়পুর ইউপি চেয়ারম্যান এস কে হায়দার মামুন, চুনখোলা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জনপাল, কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, কোলালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম ও আটজুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিকরুল আলম মিয়া, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লা প্রমূখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।