সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জনমূখী জনপ্রশাসন নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

জনমূখী জনপ্রশাসন নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনমূখী জনপ্রশাসন নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার। সাধারণ মানুষ যাতে স্বস্তির সাথে নাগরিকসেবা পায়, সেজন্য সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। করোনাকালে মানুষের জন্য কাজ করে জনপ্রশাসন তার দক্ষতা প্রমাণ করেছে।

তিনি আজ (সোমবার) সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বেগবান করতে প্রশাসনের সকল স্তরে সমন্বয় নিশ্চিত করা হচ্ছে। প্রশাসনের গতিশীলতায় সাধারণ মানুষ তিনদিনে জমির পর্চা পাচ্ছে এবং ২১ দিনে জমির মিউটেশন করতে পারছে। প্রশাসনের নিরপেক্ষতায় বির্তকহীন স্থানীয় সরকার নির্বাচন বাস্তবায়ন সম্ভব হয়েছে। ডিসেম্বরের শুরুতে সরকার বিস্তৃতভাবে করোনা টিকা প্রদানের পরিকল্পনা করেছে। তখন প্রতিটি ইউনিয়নে প্রতিদিন এক হাজার পাঁচশত জনকে টিকা দেওয়া হবে।

‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে প্রতিমন্ত্রী খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক ও প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।