সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে মেহেরপুর যেতে দেননি প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে মেহেরপুর যেতে দেননি প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গ্রামের বাড়ি মেহেরপুরে যেতে চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে যেতে দেননি। রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে দুই বিভাগের ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা জানান প্রধানমন্ত্রী নিজেই।

শেখ হাসিনা বলেন, আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, সবসময় আমরা উদযাপন করি, আসি। এবার তো আমরা সেভাবে জনসমাগম করতে পারব না। যেটুকু সীমিত আকারে ঘরে বসে করা যায়, সেটুকু করবেন, জনসমাগম যেন না হয়। ইনশাল্লাহ, এ অবস্থা চলে গেলে আমরা ভালোভাবে করতে পারব। কারণ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার প্রথম শপথ নিয়েছিল এই মেহেরপুরে-এ কথা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে।
তিনি বলেন, আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী কিন্তু যাবার জন্য তৈরি হয়েছিল। আমি বলেছি যে, জেলায় (মেহেরপুর) ঢুকতে পারবা না। কারণ ঢাকায় তো করোনাভাইরাস আছে। এক্ষেত্রে কোনো মানুষ (মেহেরপুরে) ঢুকুক, আমি চাই নাই। তাকে আমি যেতে দিই নাই। আমি বলেছি, তুমি এখানে বসে টেলিফোনে…। ঢাকায় যারা রয়েছে, আমি তাদেরকে বলেছি, ঢাকায়ই থাকতে হবে। কেউ এখান থেকে নিজের জায়গায় যেতে পারবে না। সেজন্য সে যায় নাই।

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের জেলার সঙ্গে এই ভিডিও কনফারেন্স শুরু হয়। কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করছে।

এর আগে গত রোববার সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

আসিফ নজরুলের মনোনীত সরকারি আইনজীবীরা এখনো বহাল তবিয়তে

দুর্নীতির এক স্বর্গরাজ্য : প্রকল্প বাস্তবায়ন ও জেলা ত্রাণ অফিস

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।