সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে রামপালের সুন্দরবন মহিলা কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে রামপালের সুন্দরবন মহিলা কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটের রামপালের সুন্দরবন মহিলা কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থী, পুলিশ সদস্য ও সাধারণ জনতার আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২ টায় সুন্দরবন মহিলা কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ খালিদ আহমেদ’র সভাপতিত্বে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়াসহ কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আহত সকলের আশু সুস্থতা কামনা করছি এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সকল শহীদের রক্তের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেলাম। এ জাতি তাঁদের আত্মত্যাগ কোনদিন ভুলবে না।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।