সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ছাত্রদলের ৬০ সদস্যের কমিটি ঘোষণা | চ্যানেল খুলনা

ছাত্রদলের ৬০ সদস্যের কমিটি ঘোষণা

চ্যানেল খুলনা ডেস্কঃকাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার দীর্ঘ দিন পর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।শুক্রবার রাতে ৬০ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। গত ১৯ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলে নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল হন।

গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রদলের সাংগঠনিক নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উক্ত আংশিক কমিটি অনুমোদন দেন। শীঘ্রই ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জাকিরুল ইসলাম জাকির,আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মামুন খান, পার্থ দেব মন্ডল, মাজদুল ইসলাম রুম্মন, কে.এস.এম. মুসাব্বির শাফি, ওমর ফারুক কাওসার, মোক্তাদির হোসেন তরু, সাজিদ হাসান বাবু, মাহমুদুল হাসান বাপ্পী, মিজানুর রহমান সজীব, মোস্তাফিজুর রহমান,পাভল শিকদার।

যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন, আমিনুর রহমান আমিন, শাহ নাওয়াজ, মহিন উদ্দিন রাজু, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, এ.বি.এম. মাহমুদ আলম সরদার, মিজানুর রহমান শরীফ, রিয়াদ মো. ইকবাল হোসেন, আরিফুর রহমান আরিফ, আব্দুল্লাহ আল জুবায়র বাবু, নিজাম উদ্দিন রিপন, মারুফ এলাহী রনি, করিম প্রধান রনি, মাহবুব মিয়া, শ্যামল মালুম।

সহ সাধারণ সম্পাদক পদে রাশেদ ইকবাল খান, আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, ইছামন্তাজ ইজাজ, মাইন উদ্দিন নিলয়, সিরাজুল ইসলাম, কে.এম. সাখাওয়াত হোসেন, মাহবুব আলম মাহবুব, সাদিকুর রহমান সাদিক, আকতারুজ্জামান আকতার, মো. জামিল হোসেন, মো.আলাউদ্দিন খান, শাহাদাত হোসেন, শেখ শহিদুল ইসলাম,সুলতানা জেসমিন জুঁই, খন্দকার ডালিয়া রহমান দায়িত্ব পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, মশিউর রহমান রনি (ঢাকা বিভাগ) মাহফুজুল আলম মিঠু (বরিশাল),তানজিমুল হাসান কায়েস (ফরিদপুর, হেলাল আহম্মেদ সুমন (খুলনা), নাদিমুর রহমান শিশির (কুমিল্লা), ফারুক আহমেদ সাব্বির (চট্টগ্রাম), রায়হান উদ্দিন (সিলেট), রফিকুল ইসলাম রবি (রাজশাহী), মনিরুজ্জামান হিযবুল (রংপুর), নাইমুল করিম লুইন (ময়মনসিংহ)। আজিজুল হক সোহেলকে সহ দপ্তর সম্পাদক করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।