সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চোরাই ইজিবাইকসহ যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

চোরাই ইজিবাইকসহ যুবক গ্রেপ্তার

খানজাহান আলী থানা পুলিশ চোরাই ইজি বাইকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। ১৩ এপ্রিল শিরোমনি বৈশাখী মার্কেটের সামনে থেকে ইজিবাইকটি চুরি হয়। এ ব্যাপারে খানজাহান আলী থানায় ১৬ এপ্রিল একটা চুরির মামলা দায়ের হয়। মামলা নাম্বার ১১।

পুলিশ জানায়, থানায় দায়েরকৃত ইজিবাইক চুরির ওই মামলার সূত্র ধরে বূহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৬ টায় রাজবাড়ী জেলার সদর থানা এলাকা থেকে চোরাইকৃত সবুজ রংয়ের ইজিবাইক উদ্ধার করে থানায় জব্দ করা হয়।

এছাড়া চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাজবাড়ী রুপপুর এলাকা থেকে মোঃ শাহাজান মোল্লা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। শাহাজান মোল্লা ওই এলাকার জব্বার মোল্লার পুত্র। মামলার তদন্তকারী কর্মরত এসআই মোঃ ইসতিয়াক আহম্মেদ সংগীয় অফিসারসহ সোর্সের তথ্য অনুযায়ী তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার আসামি রিফাত গ্রেফতার

খুলনায় হোটেলকক্ষে যুবকের মরদেহ, কথিত স্ত্রী গ্রেপ্তার

খুলনায় মাদক ও জাল টাকাসহ পৃথক অভিযানে গ্রেপ্তার ২

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ ডালিম গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।