সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চেহারা থেকে ক্লান্তি দূর করতে চান? গোসলের পানিতে এই কয়টি জিনিস মেশান | চ্যানেল খুলনা

চেহারা থেকে ক্লান্তি দূর করতে চান? গোসলের পানিতে এই কয়টি জিনিস মেশান

প্রতিদিন নিয়ম করে গোসল করলে শুধু শরীরই চাঙ্গা হয় না ব্রেনও তরতাজা থাকে। তবে রোজ গোসল করলেই যে আপনার ত্বকের সমস্যা হবে না, এমন কোনও গ্যারান্টি নেই। তবে গোসলের পানিতে কয়েকটা জিনিস ফেলে রাখলে ত্বকের পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন।

নিম পাতা:

শরীরে ক্লান্তি দূর করতে ও ত্বকের সমস্যা দূর করতে নিম পাতার জুড়ি মেলা ভার। আট থেকে দশটা নিম পাতা পানি দিয়ে গরম করে নিন। তারপর সেই পানি গোসলের পানির সঙ্গে মিশিয়ে নিন। আপনি সতেজ অনুভব করবেন।

ফিটকিরি ও সৈন্ধব লবন:

গোসলের পানিতে এক চামচ ফিটকিরি ও সৈন্ধব লবন মিশিয়ে নিন। এতে রক্ত চলাচল ভালো হবে। এছাড়া শরীরের ক্লান্তিও দূর হবে। পেশীতে ব্যাথা হলে এই পানিতে উপকার মিলবে।

গোলাপ জল:

ত্বকের জন্য গোলাপ জল কতটা উপকার তা আমাদের সবারই জানা। আমাদের মধ্যে অনেকেরই ঘামের দুর্গন্ধ হয়। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে গোলাপ জল। গোসলের পানির সঙ্গে কিছুটা গোলাপ জল মিশিয়ে নিতে পারেন।

গ্রিন টি:

গোসলের কিছুক্ষণ আছে গ্রিন টি ব্যাগ ফেলে রাখুন। গ্রিন টির অ্যান্টি অক্সিডেন্ট স্কিনের জন্য অনেক উপকারী।

বেকিং সোডা:

শরীর থেকে টক্সিন বের করতে বেকিং সোডার ব্যবহার করতে পারেন। গোসলের পানিতে চার চামচ বেকিং সোডা ফেলে দিন। এই পানিতে গোসলে শরীর থেকে ক্লান্তি দূর হবে।

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি ? সতর্ক থাকবেন যেভাবে

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

কাজে বেরোনোর সময় শিশুর কান্নাকাটি শুরু? মেনে চলুন কিছু কৌশল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।