সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চুয়াডাঙ্গায় বিএসটিআই'র অভিযান | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় বিএসটিআই’র অভিযান

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চলমান পন্যের গুনগতমান যাচাই করণ প্রকৃয়ার আওতায় (১০ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে “বিএসটিআই আইন, ২০১৮” অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

উক্ত অভিযানে চুয়াডাঙ্গা সদরের কোটপাড়ার ইসরা পিউর ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যাতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন করতে পাওয়া যায়।

মোবাইল কোর্ট পরিচালিক নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত প্রতিষ্ঠানের কারখানার মানসম্মত সংস্কার সাধনপূর্বক অতি দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স এর আওতায় আসার জন্য নির্দেশ প্রদান করেন। এসময় প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে সিএম লাইসেন্স ব্যাতিত বিক্রয় বিতরণ না করার প্রসংগে মুচলেকা নেওয়া হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন খুলনা বিএসটিআই’র ফিল্ড অফিসার নাঈর আউসাফ রহমান। জনস্বার্থে খুলনা বিএসটিআই’র এরূপ অভিযানে অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।