সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিত্রালী সিনেমা হল ডিজিটাল রুপে আত্মপ্রকাশ | চ্যানেল খুলনা

চিত্রালী সিনেমা হল ডিজিটাল রুপে আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীতে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে তখন এই শিল্পকে ধরে রাখার দৃঢ় প্রত্যয়ে সুন্দর ও মনোরম পরিবেশে ছবি উপভোগের ব্যবস্থা করেছে খুলনার খালিশপুরের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ চিত্রালী সিনেমা হল। ডিজিটাল প্রজেকশন এর মাধ্যমে তারা ছবি প্রদর্শন শুরু করেছে। এ উপলক্ষে সোমবার দুপুরে হল প্রাঙ্গণে সুশিল সমাজ ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চিত্রালী সিনেমা হলের পরিচালক তপু খানের সভাপতিত্ত্বে ও সাংবাদিক এস এম নূর হাসান জনি এর পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট। বিশেষ অতিথি ছিলেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রুহুল আমিন মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ফুল মিয়া। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খলিলুর রহমান সুমন, মিলন হোসেন, মোহাম্মদ মিলন, হাসানুর রহমান তানজির, বেল্লাল হোসেন সজল, আব্দুর রাজ্জাক, শেখ শান্ত ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি কামরুল ইসলাম, যুগ্ন সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাগর ইসলাম প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।