সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিত্রনায়ক ওয়াসিম আর নেই | চ্যানেল খুলনা

চিত্রনায়ক ওয়াসিম আর নেই

কিংবদন্তি অভিনেত্রী কবরী চলে যাওয়ার ২৪ ঘণ্টা পেরোতেই ঢাকাই চলচ্চিত্রের আরেক নক্ষত্রের পতন। এবার না ফেরার দেশে পাড়ি দিলেন সত্তর ও আশির দশকের জনপ্রিয় নায়ক ওয়াসিম।
শনিবার রাত সাড়ে ১২টায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়াসিম। তিনি করোনা নেগেটিভ ছিলেন। তবে কিডনী রোগসহ অন্যান্য জটিলতা ছিল তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

ওয়াসিমের দুই সন্তান। এক ছেলে ও এক মেয়ের মধ্যে মেয়ে বুশরা ২০০৬ সালে মারা যান। এর আগে ২০০০ সালে স্ত্রীকেও হারান ওয়াসিম। ওয়াসিম বিয়ে করেছিলেন প্রখ্যাত অভিনেত্রী রোজীর ছোট বোনকে।
ঢালিউডে ওয়াসিমের অভিষেক হয় ১৯৭২ সালে। সহকারী পরিচালক হিসেবে ‘ছন্দ হারিয়ে গেল’ চলচ্চিত্রে কাজ করেন। নায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে। এরপর ১৯৭৬ সালে এস এম শফী পরিচালিত ‘দ্য রেইন’ সিনেমাটি তাকে পরিচিতি এনে দেয়।
তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ছন্দ হারিয়ে গেলো’, ‘রাতের পর দিন’, ‘দোস্ত দুশমন’, ‘দি রেইন’, ‘রাজদুলারী’, ‘বাহাদুর, ‘মানসী’, ‘সওদাগর’, ‘নরম-গরম’, ‘বেদ্বীন’, ‘ঈমান’, ‘লাল মেম সাহেব’ প্রভৃতি। ‘বেদ্বীন’, ‘ঈমান’, ‘মানসী’-এ সিনেমাগুলোতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।