সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুলনার সর্বোচ্চ কর দাতা মনোনীত | চ্যানেল খুলনা

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুলনার সর্বোচ্চ কর দাতা মনোনীত

বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামের কৃতি সন্তান তরুণ শিল্পদ্যোক্তা শহিদুল ইসলাম খুলনা সিটি কর্পোরেশনের ২০২২-২৩ কর বর্ষে সর্বচ্চো করদাতা মনোনীত হয়েছেন। বুধবার খুলনা কর আঞ্চলের কর কমিশনার মোঃ সিরাজুল করিম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বচ্চো করদাতা মনোনীত হওয়ায় নোভা এ্যানিমেল হেলথ এর এমডি ও দেশের দক্ষিণাঞ্চলের স্বনামধন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস আর ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী শহিদুল ইসলামকে আগামী ২৬ ডিসেম্বর খুলনা কর অঞ্চল কর্তৃক সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হবে।

প্রসঙ্গত, তরুণ শিল্পদ্যোক্তা ও তরুণ সমাজ সেবক হিসেবে শহিদুল ইসলাম এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এ ব্যপারে শিল্পদ্যোক্তা শহিদুল ইসলাম জানান, তিনি সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে আসছেন। ব্যবসা থেকে অর্জিত আয়ের একটি অংশ তিনি সেবা মূলক কাজে ব্যয় করেন বলেও তিনি জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।