সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের কমিটি গঠন | চ্যানেল খুলনা

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের কমিটি গঠন

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের এডহক কমিটি সভাপতি মনোনিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। একই কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য মনোনিত হয়েছেন চিতলমারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হক সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ দিকে রুনা গাজী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আহসান আহিব ঠান্ডু যথাক্রমে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও বিদ্যোৎসাহী মনোনিত হয়ওয়ায় অভিনন্দন জানিয়েছেন শেরে বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী ও কলেজ পরিবারের সদস্যবৃন্দ। অনুরুপ শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপি ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

ফকিরহাটে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

মোংলা মহিলা দলের নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।