সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে ১৪ বারের মত চ্যাম্পিয়ন চরবানিয়ারী বিদ্যালয়ের বালিকা হ্যাণ্ডবল টিম | চ্যানেল খুলনা

চিতলমারীতে ১৪ বারের মত চ্যাম্পিয়ন চরবানিয়ারী বিদ্যালয়ের বালিকা হ্যাণ্ডবল টিম

বাগেরহাটের চিতলমারীতে ৫০ তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতায় বিগত ১৩ বারের মত এ বছরও চ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন করেছে ঐতিহ্যবাহী চর বানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের অপ্রতিরোধ্য বালিকা হ্যাণ্ডবল টিম।

সম্প্রতি চিতলমারী উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা হ্যাণ্ডবল চ্যাম্পিয়ন দলের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।

এ ব্যাপারে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈ বলেন, ইতোপূবে আমাদের বালিকা হ্যাণ্ডবল টিম ১৩ বার উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়নসহ কয়েক বার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে। তিনি বালিকা হ্যাণ্ডবল প্রতিযোগিতায় ধারাবাহিক সফলতা অর্জনের জন্য অংশগ্রহনকারী শিক্ষার্থী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিসহ সংশ্লিস্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

ফকিরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

সুন্দরবনে বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।