সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে হিজলা ইউনিয়ন যুবলীগের সম্মেলন | চ্যানেল খুলনা

চিতলমারীতে হিজলা ইউনিয়ন যুবলীগের সম্মেলন

বাগেরহাটের চিতলমারীর হিজলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় হিজলা বাজারে ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত সম্মেলনে হিজলা ইউপি চেয়ারম্যান ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী আবু শাহীনের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। এর আগে বিকাল ৩ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না কামাল, হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেন, সাধারণ সম্পাদক লিটন কাজী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শান্তনু রানা রুবল, খান আবেদুর রহমান রিয়াজ, ইব্রাহীম মুন্সী, শ্রীবাস রায়, ইউপি সদস্য মেহেদী হাসান সবুজ মুন্সী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক নাইম খান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়নি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।