সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী মোঃ পাভেল মোল্লার (২২) গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার (২৫ মে) বিকেল ৫ টায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পোদ্দারপাড়া এলাকায় এ মানববন্ধন হয়। মানববন্ধনে ওই এলাকার নারী-পুরুষেরা অংশ গ্রহন করেন।

ঘন্টাব্যাপী মানবন্ধন শেষে ফরিদ শেখ, সোহেল শেখ, ইয়াসিন শেখ ও সাবিনা বেগম বলেন, ‘বড়বাড়িয়া বাসাবাড়িরচর গ্রামের প্রভাবশালী মোঃ বুলবুল মোল্লার ছেলে পাভেল মোল্লা ওই ছাত্রীকে (১৪) স্কুলে যাওয়া-আসার পথে দির্ঘদিন ধরে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়। এতে কাজ না হওয়ায় গত ১৬ মার্চ পাভেল মোল্লা ও তার সহযোগিরা ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে অপহরণ করে নিয়ে একটি ঘরে আটকে রাখে। পাভেল মোল্লা ভয়ভীতি দেখিয়ে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। দুইদিন পর ১৮ মার্চ ভোর ৬ টার দিকে ওই ছাত্রীকে তার মামার বড়বাড়িয়া গ্রামের বাড়ির সামনে ফেলে রেখে যায়। ঘটনাটি নিয়ে ওই সময় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মামা বাদি হয়ে ১৯ মার্চ চিতলমারী থানায় একটি একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪। (ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-২০২৫) এর ৭/৯(১)/৩০।) মামলায় মোঃ পাভেল মোল্লাকে এজাহার নামীয় আসামী করে অজ্ঞাত আরো দুইজনকে আসামী করা হয়। কিন্তু মামলার ২ মাসের অধিক সময় অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত ধর্ষক পাভেল মোল্লাকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো মামলা তুলে নেওয়ার জন্য প্রভাবশালী পাভেল মোল্লার লোকজন মামলার বাদি ও ওই ছাত্রীর পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে এলাকার নীরিহ-সাধারণ নারী-পুরুষেরা ধর্ষক পাভেল মোল্লার গ্রেপ্তারএবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছি। এরপরও যদি পুলিশ ধর্ষক পাভেল মোল্লাকে গ্রেপ্তার না করে তাহলে আগামীতে কঠোর আন্দোলনে নামা হবে। কারণ যে কোন সময় ধর্ষক পাভেল মোল্লা বিদেশে পাড়ি জমাবে।’

এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, ‘মামলা দায়ের পর থেকে অভিযুক্ত পাভেল মোল্লাকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আমরা তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করছি। অতি দ্রুত পাভেলকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।