সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের আনন্দ মিছিল | চ্যানেল খুলনা

চিতলমারীতে সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের আনন্দ মিছিল

আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন মাননীয় প্রধান মন্ত্রী, দেশ রতœ শেখ হাসিনা। এ উপলক্ষে দেশের সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন বাগেরহাটের চিতলমারীর সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২০ জুন) বিকাল সাড়ে ৫ টায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল ইউনিয়ন কার্যালয় থেকে বের হয়ে খাসেরহাট বাজারসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় দলীয় কার্যালয়ে চত্বরে অনুষ্ঠিত পথ সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রসুল মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদারের সঞ্চালনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক রেজাউল করিম, ইউনিয়ন যুবলীগ সভাপতি সজল কান্তি বাড়ৈ, সাধারণ সম্পাদক হানিফ মল্লিক প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।