সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শেরে বাংলা কলেজের প্রথম স্থান অর্জন | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেরে বাংলা কলেজের প্রথম স্থান অর্জন

চিতলমারী প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারীতে ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেণ। বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে শেরে বাংলা ডিগ্রি কলেজ ‘বিদ্যুৎ সাশ্রয়ী ও পানির অপচয় রোধে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পানির ট্যাংক পূর্ণকরণ’ প্রজেক্ট উপস্থাপন করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগে সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রজেক্ট উপস্থাপন করেণ প্রভাষক মোঃ জসীম উদ্দীন, প্রদর্শক মোঃ কাজী শফিউল্লাহ, শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম, মিতালী, মোঃ সোয়েব ও সম্রাট ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।