সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শেখ রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

চিতলমারী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী আম্মা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রাজিয়া নাসেসের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সীর সার্বিক সহযোগিতায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরৎ চন্দ্রের সঞ্চালণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শহিদুল হক, প্রচার সম্পাদক এস এম এ শোয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম লিটন মুন্সীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।