সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে শিবপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে শিবপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

বাগেরহাটের চিতলমারীর শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিবপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ওলিউজ্জামান জুয়েল খলিফার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় কলিগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। সভায় শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, প্রচার সম্পাদক শোয়েল মোল্লা, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ বাদশা মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ অহিদুজ্জামান শেখ, শহিদুল ইসলাম লিটন মুন্সী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।