সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ত্রি-বার্ষিক কমিটি গঠন | চ্যানেল খুলনা

চিতলমারীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ত্রি-বার্ষিক কমিটি গঠন

বাগেরহাটের চিতলমারীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের সন্তোষপুর ইউনিয়নের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বিকাল সাড়ে ৫ টায় সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের আহ্বায়ক আল মামুন মাঝি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদ মোল্লা। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব আলম শেখ। এ সময় যুগ্ম-আহ্বায়ক রুবেল শেখের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মালেক মল্লিক, সংগঠনের জেলা শাখার সদস্য কমলেশ বিশ্বাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শান্তনু রানা রুবল, সংগঠনে যুগ্ম-আহ্বায়ক অনুপম সাহা, মিরাজুল ইসলাম, সহ-সদস্য সচিব শাইফুল ইসলাম কচি। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন কমিটিতে আবুল কালাম আজাদকে সভাপতি ও বাচ্চু মল্লিককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।