সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে ওসি'র মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে ওসি’র মতবিনিময় সভা

আসন্ন সারদীয় দুর্গোৎসব উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে বাগেরহাটের চিতলমারীর ৭ ইউনিয়নের সকল পূজা মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চিতলমারী থানার ওসি এ, এইচ, এম কামরুজ্জামান খানের উদ্যোগে  শুক্রবার বিকাল ৪ টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা,  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক শেখর ভক্ত, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ মণ্ডল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রবীন হীরাসহ উপজেলার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ।
এ ব্যাপারে চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, চিতলমারীতে বিগত বছরের ন্যায় এ বছরও শান্তিপূর্ণ ভাবে সারদীয় দুর্গা উৎসব পালনের জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যে কোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। তিনি সার্বজনিন এ উৎসবকে আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।