সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে মতুয়া মিশনের কাউন্সিল অধিবেশন ও সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে মতুয়া মিশনের কাউন্সিল অধিবেশন ও সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীতে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন ও মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মতুয়া বাবুল কুমার ব্রহ্মকে সভাপতি ও মতুয়া অসীম কুমার রায়কে সাধারণ সম্পাদক মনোনিত করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ২ টায় মতুয়া মিশন বাগেরহাট জেলার শাখার সার্বিক সহযোগিতায় খড়মখালী শ্রীশ্রী হরিসভা আশ্রম মন্দির চত্বরে কাউন্সিল অধিবেশন ও সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনের পূর্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা চিতলমারী সদর বাজার প্রদক্ষিণ করে আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়। মঙ্গলদীপ প্রজ্জলণের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন মতুয়া মাতা শ্রীমতি সুবর্ণা ঠাকুর।

এ সময় সর্বত্যাগী শ্রী প্রফুল্ল পাগলের সভাপতিত্বে ও বাগেরহাট জেলার শাখার সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মহামতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, প্রদীপ কুমার হালদার, সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস, অসীম কুমার মজুমদার, মহিলা বিষক সম্পাদক ছবি রানী মণ্ডল, বাগেরহাট জেলার শাখার সভাপতি সুবোধ কুমার মণ্ডল, কচুয়া উপজেলা শাখার সভাপতি ধীরাঞ্জন মন্ডল, প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দুই সহস্রাধিক মতুয়া ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।