সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও দুঃস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও দুঃস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদান

বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউ-েশনের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা দেড় শতাধিক রোগীকে চিকিৎসা সেবাসহ ঔষধ প্রদান ও ১০ জন দুঃস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ফাউ-েশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী দেব নারায়ন মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন খুলনা সরকারি শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তন্ময় ম-ল। এ সময় উপস্থিত ছিলেন ফাউ-েশনের সহ-সভাপতি পরিতোষ শিকদার, সুভাষ বিশ্বাস, উপদেষ্টা নির্মল কুমার শিকদার, সাধারণ সম্পাদক অজিত ম-ল, কোষাধ্যক্ষ তুষার কান্তি বৈরাগী, সমাজ সেবক শৈলেন্দ্র নাথ ম-ল, নির্মল চন্দ্র রায়সহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।