সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দেড় শতাধিক রোগী | চ্যানেল খুলনা

চিতলমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দেড় শতাধিক রোগী

বাগেরহাটের চিতলমারীতে বেসরকারী উন্নয়ন সংস্থা কোডেকের উদ্যোগে বিনামূল্যে দেড় শতাধিক চক্ষু রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০ টায় দিনব্যাপী চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেণ কোডেক বাগেরহাটের জোনাল ম্যানেজার মাহাবুব আলম।

কোডেক সমৃদ্ধি কর্মসূচির আওতায় ও পিকেএসএফ এর অর্থায়নে খাসেরহাট কোডেক কার্যালযে সন্তোষপুর ইউনিয়নের চক্ষু রোগীদের এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু ক্যাম্পে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণের তত্ত্বাবধানে এ চক্ষু সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদের বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়।

একইসাথে সংস্থার অর্থায়নে ৫০ জন ছানি রোগীকে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে অপারেশনের জন্য প্রেরণ করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।