সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে তিন শতাধীক নবীনকে বরণ করল শেরে বাংলা কলেজ | চ্যানেল খুলনা

চিতলমারীতে তিন শতাধীক নবীনকে বরণ করল শেরে বাংলা কলেজ

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির তিন শতাধিক নবীন শিক্ষার্থীকে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেওয়া হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এ সময় কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পচিালনা পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালন পরিষদের সদস্য শামীম আনোয়র বাবু, কাজী আবু শাহীন, মিজানুর রহমান খান, রিয়াজুল ইসলাম রিয়াদ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক খোন্দকার ওয়াছিকুর রহমান, চন্দ্র শেখর মিস্ত্রী, বিজয়া রায় চৌধুরী, উত্তম কুমার দাস, সুব্রত মণ্ডল, কলেজ ছাত্রলীগ সভাপতি রুবেল মুন্সী প্রমুখ । এ সময় কলেজের সকল শিক্ষক আমন্ত্রিত অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একাদশ শ্রেণির জেনারেল ও বিএমটি শাখার নবীন শিক্ষার্থীদের হাতে পাঠ পরিকল্পনা, কলেজ আইডি কার্ড, ক্লাস রুটিনসহ গোলাপ ফুলের স্টিক তুলে দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।