সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জাতীয় বীমা দিবস উপলক্ষে ‌র‌্যালী ও আলোচনা সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে জাতীয় বীমা দিবস উপলক্ষে ‌র‌্যালী ও আলোচনা সভা

‘করব বীমা গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে র‌্যালী, প্রচারণা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন, বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধি ও বীমা গ্রাহকদের অংশগ্রহণে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হেলেনা পারভীন, জীবন বীমা কর্পোরেশন চিতলমারী উপজেলা শাখা ব্যবস্থাপক মাসুদুর রহমান প্রমুখ।

এ সময় বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা- কর্মচারী, গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।