সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টে কলাতলা বিজয়ী | চ্যানেল খুলনা

চিতলমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টে কলাতলা বিজয়ী

বাগেরহাটের চিতলমারীতে তিন দিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলায় শিবপুর ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে কলাতলা ইউনিয়ন বিজয়ী হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় বিজয়ী দল ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা ও চিতলমারী অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, শেরে বাংলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া, ওলিউজ্জামান জুয়েল, কাজী আবু শাহীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আনোয়ার বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন মুন্সী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরা প্রমুখ। প্রসঙ্গত, উপজেলা প্রশাসনের উদ্যোগে ও চিতলমারী ক্রীড়া সংস্থার সহযোগিতায় শেরে বাংলা ডিগ্রি কলেজ চত্বরে তিন দিন ব্যাপী এ খেলায় উপজেলার ৭ ইউনিয়নের অনুর্ধ ১৭ এর খেলোয়াররা অংশ গ্রহণ করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।