সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

বাগেরহাটের চিতলমারীতে রাতের আধারে এক মৎস্য চাষির ঘেরে বিষ প্রয়োগ করে রেনু পোনাসহ বিভন্ন ধরণের মাছ নিধন করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষি চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুন) দিবাগত রাতে উপজেলার শিবপুর মধ্যপাড়া গ্রামের সুবোধ কুমার ম-লের ছেলে সুজিত কুমার ম-লের শিবপুর-কলিগাতী রাস্তার পাশে অবস্থিত মৎস্য ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। এতে ওই চাষির প্রায় ৮০ হাজার টাকার মাছ মারা যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ চাষি সুজিত কুমার ম-ল বাদি হয়ে শনিবার (২৫ জুন) দুপুরে চিতলমারী থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, চিংড়ি ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ, পরিদর্শনে অধ্যক্ষ মশিউর রহমান খান

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।