সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের পূর্ণাঙ্গ কমিটি | চ্যানেল খুলনা

চিতলমারীতে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের পূর্ণাঙ্গ কমিটি

‘শুদ্ধ সাহিত্য ও সংস্কৃতি চর্চা হোক বিশ্ব বন্ধুত্বের মূলমন্ত্র’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রাখে বাগেরহাটের চিতলমারী গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকাল ৩ টায় বোয়ালিয়া স্ট্যান্ড সংলগ্ন উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ কার্যালয়ে জেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাংবাদিক সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে সাহিত্য আড্ডা, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিশিষ্ট টিভি নাট্য ব্যক্তিত্ব বাদশাহ গাজীকে সভাপতি ও প্রভাষক সুচিত্রা বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার, কোষাধ্যক্ষ ওমর আলী।

কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি জুড়ান মণ্ডল, তুষার কান্তি, টিটব বিশ্বাস, শ্যামলেন্দু রানা, বিশ্বদেব মণ্ডল, সাংগঠনিক সম্পাদক কমলেশ মণ্ডল, কোষাধ্যক্ষ স্বপ্নীল আকাশ প্রমুখ। কমিটি গঠন শেষে সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাহিত্য ও সাংস্কৃতি আরও সংবাদ

আমি হব

ক্ষমা করো

দুই যুগ পূর্তিতে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব’

খুলনায় ‘তবুও ফু‌টে‌ছে অঞ্জন’ গ্রন্থের প্রকাশনা

চিতলমারীতে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের পূর্ণাঙ্গ কমিটি

চিতলমারীতে সাহিত্য আড্ডায় বইয়ের মোড়ক উন্মোচন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।