সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে এসএমসি সভাপতি মনোনীত হলেন রুনা গাজী | চ্যানেল খুলনা

চিতলমারীতে এসএমসি সভাপতি মনোনীত হলেন রুনা গাজী

বাগেরহাটের ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। মঙ্গলবার (৬ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এ ছাড়াও রুনা গাজী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও শেরে বাংলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

এদিকে জনপ্রিয় বিএনপি নেত্রী রুনা গাজী বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভপতি মনোনীয় হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শেরে বাংলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজী ও বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক- কর্মচারী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।