সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে একে ফায়জুল হক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে একে ফায়জুল হক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ একে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বিদায়ী ১৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে বিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ও বর্তমানে ঢাকার পিজি হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক মোঃ আল-আমিন কে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রধান করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২ টায় একে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিদ্যালয় চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাবুল কুমার ব্রহ্মের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহিতুল ইসলামের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ বাবুল মিয়া, শেরে বাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মিজানুর রহমান, চিতলমারী রিসোর্স সেন্টার ইন্সটেক্টর রিনা বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, মোঃ আরিফুজ্জামান ও মোঃ মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।