সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

চিতলমারীতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিক্ষোভ মিছিল

ঢাকাসহ দেশব্যাপী বিএনপি’র জ্বালাও পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শহিদুল হক মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, প্রচার সম্পাদক শোয়েল মোল্লা, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাব, জেলা পরিষদ সদস্য সর্দার খালেদুর রহমান টিটো, ইউপি চেয়ারম্যান ওলিজ্জামান জুয়েল, কাজী আবু শাহীন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, মহিলা লীগ সভাপতি হেলেনা পারভীন, সাধারণ সম্পাদিকা সঞ্চিতা সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রবীণ হিরাসহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১৪ হাজার শিশু

ফকিরহাটে ১,৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।