সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে আনুষ্ঠানিক ভাবে স্বপ্ন চেইন শপের শুভ উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে আনুষ্ঠানিক ভাবে স্বপ্ন চেইন শপের শুভ উদ্বোধন

কষ্টের টাকায়, শ্রেষ্ঠ বাজার’এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আনুষ্ঠানিক ভাবে দেশের বৃহত্তম চেইন শপ স্বপ্ন আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ২ টায় চিতলমারী সদরে মাছ বাজারের সামনে মায়ের দোয়া ইলেকট্রনিক্স ভবনের নিচ তলায় স্বপ্ন শো-রুমের উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

স্বপ্ন শো-রুমের চিতলমারী শাখার ফ্রানসাইজি পার্টনার জাহাঙ্গীর মুন্সীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন এর অপারেশন জোনাল মঈন উদ্দীন মঈন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, ওসি এ এইচ এম কামরুজ্জান, সিনিয়র ম্যানেজার ইকবাল কবির, চিতলমারী ব্রাঞ্চ ম্যানেজার এইচ এম মহিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ বেল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবীন হীরা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চিতলমারী বাজার ব্যবস্থা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন মুন্সী। দোয়া ও আলোচনা শেষে অতিথিরা ফিতা কেটে স্বপ্ন শো-রুমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবন থেকে পাঁচারের সময় ফাঁদসহ ১শ’ কেজি হরিণের মাংস উদ্ধার

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সুন্দরবনে অবৈধভাবে কাকড়া ধরার অভিযোগ আটক ৫

ফকিরহাটে গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে পর্যটনবাহী জালিবোটসহ সকল নৌযান বন্ধ, ফিরে যাচ্ছে পর্যটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।