সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চাকরির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩ | চ্যানেল খুলনা

চাকরির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩

বিভিন্ন বাহিনী ও সংস্থায় নিয়োগ দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতাররা হলেন মো. মতিয়ার শেখ (৪৫), আবদুল আওয়াল সিকদার (৫৩) ও রইছ উদ্দিন (৫৬)।

আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক।

তিনি জানান, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র বিভিন্ন বাহিনী ও সংস্থায় চাকরিতে নিয়োগের নামে অর্থ আদায় করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ অক্টোবর রাজধানীর পল্টন থানাধীন ৩১/১ শরীফ কমপ্লেক্সে এক্সন বাংলা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের অফিসে অভিযান পরিচালনা করে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে দুটি ভুয়া নিয়োগপত্রের কপি উদ্ধার করা হয়।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ প্রতারকচক্র। তারা দীর্ঘদিন ধরে এক্সন বাংলা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের আড়ালে বিভিন্ন বাহিনী ও সংস্থায় চাকরি দেয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র তৈরি করত। এরপর ওই ভুয়া নিয়োগপত্র আসল হিসাবে সরবরাহ করে প্রতারণার মাধ্যমে গ্রামাঞ্চলের সহজ-সরল লোকদের প্রতারণার ফাঁদে ফেলে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করে।

সিআইডির এ কর্মকর্তা জানান, এ ঘটনায় ডিএমপির পল্টন থানায় মামলা দায়ের হয়েছে। প্রতারকচক্রের বাকি সদস্যদের গ্রেফতার ও প্রতারণার টাকা উদ্ধারের চেষ্টায় মামলার তদন্ত অব্যাহত আছে।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।