সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ২ | চ্যানেল খুলনা

চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ২

একটি মামলায় চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ঈমান গাজী ও শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের কালিবাড়ী গুয়াখোলা রাস্তার মাথা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ঈমান গাজী শহরের গুয়াখোলা এলাকার মৃত আবুল খায়ের গাজীর ছেলে এবং শাহরিয়ার একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বাংলানিউজকে বলেন, উভয়েই ২০১৮ সালের একটি রাজনৈতিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, শাহরিয়ার সকালে বাসা থেকে বের হয়ে বড় স্টেশন মাছঘাটে মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচনের উদ্দেশে রওনা হন। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে।

দুই নেতাকে গ্রেফতার করায় তাৎক্ষণিকভাবে ছাত্রদলের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হানিফ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।