সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ | চ্যানেল খুলনা

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

চ্যানেল খুলনা ডেস্কঃ চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরিত হয়ে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার সকাল ৯টার দিকে বড়ুয়া ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে এদের মধ্যে ৪ জন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।

বিষয়টি  নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি।

তিনি বলেন, ‘পাথরঘাটায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ১৪ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে। বিস্ফোরণের কারণে একটি দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।’

এ দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে সাতজনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সকাল ৯টার দিকে বিকট শব্দ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। মূলত বিস্ফোরণে একটি দেয়াল পথচারীদের ওপর ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা ভালো নয়

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।