সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ করল বৃদ্ধ | চ্যানেল খুলনা

ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ করল বৃদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পেয়ারা খাওয়ানো কথা বলে ও মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজুল ইসলাম গাজী (৫০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। শনিবার (৩ আগস্ট) বিকালে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় রবিবার আশাশুনি থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিত শিশুটির বাবা। অভিযুক্ত আজিজুল উপজেলার মধ্য বড়দল গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে।

মামলার সূত্রে জানা যায়, শনিবার বিকালে নানা বাড়িতে থাকা ওই শিশুকে পেয়ারা খাওয়ানোর প্রলোভনে ও মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায় আজিজুল ইসলাম গাজী। পরে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করে আজিজুল। ধর্ষণ শেষে শিশুটিকে ছেড়ে দিলে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়।

এ বিষয়ে আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, শিশুটিকে যৌন নির্যাতনের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক আজিজুলকে গ্রেফতার করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় হার্ডওয়্যারের দোকানে পাওয়া গেলো অজগর

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।