সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প | চ্যানেল খুলনা

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, রাশিয়া বা চীন যেকোনো মুহূর্তে ডেনমার্কের এই ভূখণ্ড দখল করে নিতে পারে। তিনি বলেন, ‘গ্রিনল্যান্ড: মূলত তাদের প্রতিরক্ষা বলতে আছে দুইটি ডগ স্লেড। অথচ এদিকে রাশিয়ার ডেস্ট্রয়ার ও সাবমেরিন, আর চীনের ডেস্ট্রয়ার ও সাবমেরিন সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। আমরা এটা হতে দেব না।’

উনিশ শতক থেকেই যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা যুক্তি দিয়ে আসছেন যে, আর্কটিকের এই দ্বীপটি—যেখানে ইতিমধ্যেই একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে—আমেরিকার ভূখণ্ড হওয়া উচিত। জাতীয় নিরাপত্তার যুক্তিতে ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের শুরুতে গ্রিনল্যান্ড অধিগ্রহণের আগ্রহ পুনর্ব্যক্ত করার পর কোপেনহেগেন জানায়, তারা প্রতিরক্ষা জোরদার করবে—ডগ স্লেড টহল বাড়ানো হবে এবং গ্রিনল্যান্ডের পুরোনো চারটি জাহাজের বহরের সঙ্গে আরও দুটি আর্কটিক পরিদর্শন জাহাজ যুক্ত করা হবে।

সেই সময় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, সেখানে ১২টি ডগ স্লেড ইউনিট রয়েছে। স্বায়ত্তশাসিত এই ডেনিশ ভূখণ্ডটি মূলত বরফে আচ্ছাদিত; বসতি ও অবকাঠামো প্রধানত উপকূলীয় এলাকাতেই সীমাবদ্ধ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস রোববার জানিয়েছে, নর্ডিক দেশগুলো গ্রিনল্যান্ড নিয়ে রাশিয়া ও চীনের কথিত হুমকি সংক্রান্ত ট্রাম্পের দাবিকে নাকচ করেছে এবং বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকায় কোনো সামরিক তৎপরতা শনাক্ত হয়নি।

পত্রিকাটিকে এক জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিক বলেন, ‘এটা একেবারেই সত্য নয় যে—চীনা বা রুশরা সেখানে আছে। আমি গোয়েন্দা তথ্য দেখেছি। সেখানে কোনো জাহাজ নেই, কোনো সাবমেরিন নেই।’

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে, এই অভিযানটির একটি উদ্দেশ্য ছিল পশ্চিম গোলার্ধে ওয়াশিংটনের আধিপত্য জোরদার করা এবং দক্ষিণ আমেরিকায় রুশ ও চীনা প্রভাব মোকাবিলা করা।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বেঁচে আছেন খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা

ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট

দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি: আকাশছোঁয়া প্রাইভেট জেটের ভাড়া

হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও আবুধাবিসহ আরব উপসাগরে মার্কিন স্থাপনায় ইরানের হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।