সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
গ্রামীণ নারী দিবস উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা | চ্যানেল খুলনা

গ্রামীণ নারী দিবস উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি :: আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫অক্টোবর) সকালে শহরের ধানসীড়ি মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংর্ঘ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেবক্তব্য রাখেন বাগেরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক হাচনা হেনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট পারভীন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাদাবন সংর্ঘের প্রকল্প কর্মকর্তা নাঈমা জাহান, লায়লা খাতুন, মহিলা পরিষদের প্রোাগ্রাম অফিসার মাহাবুবা রহমান প্রীয়া, যুগ্ম সাধারন সম্পাদক ফাতেমা আহম্মেদ পারুল, সাংবাদিক ইসরাত জাহান, নারী নেত্রী আম্বিয়া খাতুন, কোহিনুর বেগম, নারগীস আক্তার প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীরা বিভিন্নভাবে নির্যাতন ও বৈষম্য স্বীকার হচ্ছে। গৃহস্থালী কাজসহ গ্রামীণ নারীরা কৃষিকাজ এর সাথে সরাসরি যুক্ত। দেশের বিশ্বখ্যাতি অর্জনের পেছনে আজকের গ্রামীণ নারীর ব্যাপক অর্জন থাকলেও তা স্বীকৃতি নেই। আমাদের এ বৈষম্য থেকে বেরিয়ে আসতে হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।