সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
গ্যাসের দাম বাড়বে না : জ্বালানি প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

গ্যাসের দাম বাড়বে না : জ্বালানি প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃআপাতত গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, গত পাঁচ বছরে (২০১৫-২০১৯) ভোক্তা পর্যায়ে তিনবার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। ২০১৭ সালের মার্চে একই আদেশে দুই ধাপে মূল্য সমন্বয় করা হয়েছে। তাই নতুন করে মূল্য বৃদ্ধির পরিকল্পনা নেই।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে প্রশ্নোত্তরে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দিনাজপুরের হাকিমপুরের ইসবপুর এলাকায় কূপ খননকালে এক হাজার ৩৩৪ ফুট থেকে দুই হাজার ৭৩ ফুট গভীর পর্যন্ত বিভিন্ন স্তরে চুম্বকীয় পদার্থের সন্ধান পাওয়া গেছে। একই এলাকার ভাদুরিয়া হাটে আরও একটি কূপ খননের কার্যক্রম চলছে। ওই এলাকায় ৮টি থেকে ১০টি কূপ খনন সম্পন্ন হলে মজুদ ও উত্তোলন সম্পর্কিত ধারণা পাওয়া যাবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।