সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
গৌরব ’৭১ এর কুয়েট শাখা সংসদের কমিটির অনুমোদন | চ্যানেল খুলনা

গৌরব ’৭১ এর কুয়েট শাখা সংসদের কমিটির অনুমোদন

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে গৌরব ’৭১ এর কার্যক্রমকে আরও গতিশীল করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সংসদের কমিটি দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রিয় কমিটি ৪১ সদস্যের এই শাখা কমিটি অনুমোদন দেয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. এ¯্রাজ-উল-জান্নাত ও সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. আসলাম পারভেজ। কমিটিতে সহসভাপতি হয়েছেন এসএম তরিকুল ইসলাম, মিজানুর রহমান, প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, মো. মাহমুদুল হাসান, ড. মো. ইলিয়াস উদ্দিন, মো. নাঈম হাসান, এফএম সাইফুল্লাহ। এছাড়া যুগ্ম সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. রুহুল আমিন, মো. রুমেন রায়হান, ড. মির্জা মো. শাহরিয়ার মাসুদ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাদেক হোসেন প্রমানিক, পলাশ সাহা, মো. শিহাব উদ্দিন।
কুয়েট শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আসলাম পারভেজ বলেন, সামাজিক, সাংস্কৃতিক ও গবেষনার মাধ্যমে বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সংগঠনের মূল উদ্দেশ্য। একই সাথে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী সেল গঠন করা হবে। যাতে গবেষনা ও তথ্য সংগ্রহের মাধ্যমে দুর্নীতি বন্ধে করণীয় নির্ধারণ করা সম্ভব হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ পেলেন কুয়েটের ৩১ জন শিক্ষক

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।