সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
গুলশানের ভোটার হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস | চ্যানেল খুলনা

গুলশানের ভোটার হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

রাজধানীর গুলশান এলাকার ভোটার হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মিরপুর থেকে ভোটার এলাকা পরিবর্তন করে তিনি গুলশান এলাকায় করেছেন।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্র বলছে, প্রধান উপদেষ্টার ঠিকানা আগে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স ছিল। এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানায় নেওয়া হয়েছে, যা গুলশান-২-এর অন্তর্ভুক্ত। তাঁর স্থায়ী ঠিকানা চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে।

সূত্রটি জানায়, ঠিকানা পরিবর্তন নিয়ে প্রধান উপদেষ্টা গত ফেব্রুয়ারিতে আবেদন করলে তা অনুমোদন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি যে এলাকার ভোটার হন, সেই এলাকাতে তিনি ভোট দেন। সে হিসেবে প্রধান উপদেষ্টা গুলশান এলাকায় ভোট দেবেন। এলাকাটি ঢাকা-১৭ আসনের অন্তর্গত।

https://channelkhulna.tv/

প্রধান উপদেষ্টা আরও সংবাদ

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

মুক্তবাণিজ্য চুক্তি: ভারত করেছে, বাংলাদেশকেও জরুরি ভিত্তিতে করার পরামর্শ ইইউর

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি থাকা ঠিক নয়: প্রধান উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

বরিশালের বলেশ্বর নদে সবচেয়ে বেশি লাশ গুম হয়-চূড়ান্ত প্রতিবেদনে কমিশন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।