সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব | চ্যানেল খুলনা

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

গাজায় ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর এ হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদার ইহুদিবাদীদের এই তাণ্ডবের বিষয়ে এক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ বলে জানিয়েছেন। একইসঙ্গে যুদ্ধবিরতি মেনে চলতেও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

বুধবার (১৯ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সূত্র বলছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

গুতেরেস বলেন, ‘আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ট বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি।’

জাতিসংঘের মহাসচিব ছাড়াও গাজায় ইসরায়েলের নতুন করে বোমাবর্ষণের নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশের সরকার এবং বিভিন্ন মানবিক সংস্থা।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২য় দফা সংলাপে বাধা ৩টি : পেজেশকিয়ান

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

যুদ্ধে ১৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত, তবুও থেমে থাকেনি ইরানের শিক্ষা কার্যক্রম

যুদ্ধে বিধ্বস্ত ইরানের সব খাত, চাকরি হারিয়েছেন ২০ লাখ মানুষ

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

জ্বালানি দামের চাপে কর ছাড়ের দাবি মার্কিন এয়ারলাইন্সগুলোর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।