সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
গর্ভবতীরাও পেতে পারেন করোনা ভ্যাকসিন | চ্যানেল খুলনা

গর্ভবতীরাও পেতে পারেন করোনা ভ্যাকসিন

শুক্রবার (১১ ডিসেম্বর) ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিন অনুমোদনের পর এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। গর্ভবতী ও এখনো শিশুদের দুধ পান করাচ্ছেন এমন নারীদেরকে রাখা হয়েছে ভ্যাকসিন প্রার্থীদের তালিকায়।

১৬ বছর ও তার বেশি বয়স্কদের জন্য ভ্যাকসিনটি অনুমোদন দিয়েছে এই সংস্থা। একই সাথে গর্ভবতী নারীদের উপর এই ভ্যাকসিন দেয়ার ফলাফলের সর্বশেষ প্রতিবেদনও হালনাগাদ করতে বলা হয়েছে ফাইজারকে।

উল্লেখ্য, এখন পর্যন্ত কোন গর্ভবতী কিংবা দুধ পান করাচ্ছেন এমন কোন নারীর উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়নি। গর্ভবতী নারীদের নিরাপত্তা বিষয়ে কোন প্রশ্ন না উঠলেও যুক্তরাজ্য এখনো তাদেরকে ভ্যাকসিন দেয়ার বিষয়ে অনুমতি দেয়নি।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এই বিষয়ে অনুমোদন না দিলেও একটি উপদেষ্টা কমিটি গঠন করে দিয়েছে। যারা এই সপ্তাহেই খাদ্য ও ওষুধ প্রশাসনের সাথে সাক্ষাৎ করে পরবর্তী নির্দেশনা দিবেন।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

৬৫ শতাংশ নারী পোশাককর্মীর গর্ভধারণ কিশোরী বয়সেই: আইসিডিডিআরবির গবেষণা

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮৬ জন, একজনের মৃত্যু

বাবা-মায়ের যে ভুলের কারণে শিশুর ঠান্ডা লাগে

আরও ৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।