সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গর্ভপাত বৈধ করলো আর্জেন্টিনা | চ্যানেল খুলনা

গর্ভপাত বৈধ করলো আর্জেন্টিনা

আর্জেন্টিনায় গর্ভপাত বৈধ করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দেশটির সিনেটের ভোটে গর্ভপাতকে বৈধ ঘোষণা করা হয়।

বুধবার সকালে সিনেটে ওই ভোট অনুষ্ঠিত হয়। এতে গর্ভপাতের পক্ষে ভোট পরে ৩৮টি। আর এর বিপক্ষে ভোট পরে ২৯টি। এর ফলে এখন ১৪ সপ্তাহের আগেই গর্ভপাত করতে পারবেন দেশটির নারীরা।

ভোটে গর্ভপাত বৈধের ঘোষণায় রাস্তায় নেমে আসে দেশটির হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে তারা এ অধিকার আদায়ের চেষ্টা করেছেন। এদিকে গর্ভপাত বৈধ ঘোষণা করায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের সিনেট ভবনের পাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। গর্ভপাত বৈধ করার আগে দেশটিতে বাধা সৃষ্টি করেছিল ক্যাথলিক চার্চ। তবে শেষ পর্যন্ত লাতিন আমেরিকার প্রথম কোনো রাষ্ট্র গর্ভপাতকে বৈধতা দিল।

সূত্র: রয়টার্স

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।