সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
গরীবের মুখে হাঁসি ফুটাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা | চ্যানেল খুলনা

গরীবের মুখে হাঁসি ফুটাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পের আওতায় ২৬ হাজার ৪৫৪ সুবিধাভোগী পরিবার পাচ্ছেন ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল। সর্বত্র এ চাল বিতরণ চলছে।

রোববার সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে পলিটিক্স এলাকায় ১০ টাকার চাল বিতরণকালে সুবিধাভোগী গুয়াতলা গ্রামের কুলসুম বেগম(৫২), রব হাওলাদার (৬০), জামিরতলা গ্রামের রুহুল আমীন ক্বারি (৬৫), হরতকিতলা গ্রামের ইব্রহিম হাওলাদার(৫০)সহ একাধিক সুবিধাভোগীরা সংবাদ কর্মীদের সামনে তাদের মনের কথা ব্যক্ত করে বলেন, ঘরে চাল থাকতে আর চিন্তা কিসের। ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে দু’মুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবো।

আমাদের মত গরীব মানুষের কথা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন। আমরাও ভরসা করি তার। এ চাল বিতরণ কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলার খাদ্য অফিস সূত্রে জানাগেছে, সরকারের সামাজিক উন্নয়ন বেষ্টনি প্রকল্পের খাদ্যবান্ধব কর্মসূতির আওতায় চলতি বছরের ২য় পর্যায় ১৬ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম ১৬টি ইউনিয়নের ৫৪ স্পটে ডিলারের মাধ্যমে ২৬ হাজার ৪৫৪ সুবিধাভোগী পরিবারের মাঝে ১০ টাকা দরে ৩০ কেজি চাল বিতরণ করা হচ্ছে।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এ চাল বিতরণের ক্ষেত্রে ডিলারদের নিয়ে ইতোমধ্যে সভা করা হয়েছে। কোন অনিয়ম হলে কাউকে ছাড় নয়। সুবিধাভোগীরা কোন প্রকারে চাল নিতে এসে ভোগান্তি শিকার না হতে হয় সে বিষয়ে বলা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।