সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা  | চ্যানেল খুলনা

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

খানজাহাআলী থানাধীন তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৭৬ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে   উপস্থিত ছিলেন  যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শেখ আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী শেখ শাহিনুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শামীমা হক, সিনিয়র শিক্ষক এস এম জহুরুল ইসলাম, এস এম সাইফুজ্জামান, অরবিন্দ হালদার, নবকুমার রায়, রিক্তা রানী রায়, এস এম তৈমুর রেজা, মোঃ সামসুর রহমান, সঞ্জয় কুমার মন্ডল, প্রতিভা সাহা, সাইফুল্লাহ তারেক, সহকারী শিক্ষক মোঃ লুৎফর রহমান জাকির, মোস্তফা যুবাইর আলম, মোঃ সারাফুল ইসলাম, অভিষেক মজুমদারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মচারী এবং সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ।

বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমবারের মতো  এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এ  সংবর্ধনায় প্রদান করায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ছিল খুবই উৎফুল্ল। বিদ্যালয়ের এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়ে এর  ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।