সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৮৮ জন | চ্যানেল খুলনা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৮৮ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন। এ বছর এটিই একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

তাদের মধ্যে ২৬১ জনই বরিশালের বাসিন্দা। তবে, এ সময় নতুন করে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৮৮ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগেই ২৬১ জন, ঢাকা দক্ষিণে ১২, চট্টগ্রাম বিভাগে ১১, ময়মনসিংহে দুইজন এবং রাজশাহী ও ঢাকা বিভাগে একজন করে আক্রান্ত আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি মাসে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৬১ জন ও মৃত্যু ১০ জন, ফেব্রুয়ারিতে ১ হাজার ৫৩৫ জন ও মৃত্যু ১৩ জন, মার্চ মাসে আক্রান্ত ১ হাজার ৮৭১ জন ও মৃত্যু ১৩ জন, এপ্রিলে আক্রান্ত ২ হাজার ৫৭২ জন ও মৃত্যু ২০ জন, মে মাসে আক্রান্ত চার হাজার ৩৪৫ জন ও মৃত্যু ২৩ জন।

গত বছর সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১ লাখ ১ হাজার ২১৪ জন ও মৃত্যু ৫৭৫ জন। এর আগের বছর (২০২৩) আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু ১ হাজার ৭০৫ জন। ২০২২ সালে আক্রান্ত ৬২ হাজার ৩৮২ জন ও মৃত্যু ২৮১ জন। ২০২১ সালে আক্রান্ত ২৮ হাজার ৪২৯ জন ও মৃত্যু ১০৫ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।