সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের দেশজুড়ে গণমিছিলের ঘোষণা | চ্যানেল খুলনা

গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের দেশজুড়ে গণমিছিলের ঘোষণা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্যজোট। কর্মসূচি অনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত রাজধানীসহ সারা দেশে গণমিছিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল হবে। ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে এবং ২ মে প্রতিটি জেলা শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারা দেশে সেমিনার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় প্রশাসনে দলীয়করণ করা হচ্ছে।

তিনি আরও দাবি করেন, দেশের মানুষের গণরায় বর্তমান সরকার উপেক্ষা করছে এবং জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। আন্দোলন দমনে সরকারের আচরণকে ফ্যাসিবাদী ও অসাংবিধানিক বলে মন্তব্য করেন তিনি।

শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলন দমনে পতিত সরকারের মতো আচরণ করলে তার পরিণতিও একই হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

রাজনীতি আরও সংবাদ

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।